১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা থেকে সরে এসেছেন: রাশেদ খাঁন

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬ ১৮:১১ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে সরে আসছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রবিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা লেখেন।

পোস্টে রাশেদ খান লেখেন, “১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত- এমন মন্তব্য করেছেন এম. এ. আরাফাত। আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।”

তিনি আরো লেখেন, “গতকাল রাতে ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই...।’ পরবর্তীতে আরেক জায়গায় বলেছেন, ‘সুযোগ পেলে যাব।’ কিন্তু তিনি ১৬ ডিসেম্বরই যে দেশে ফিরবেন, তা একবারের জন্যও স্পষ্ট করে বলেননি। এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে একপ্রকার নিজেকে সরিয়ে নিলেন।”

পোস্টে রাশেদ লেখেন, “যারা আগুনসন্ত্রাস চালাচ্ছ, তারা কিন্তু সবাই ভারতে পালিয়ে যেতে পারবে না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পর অন্তত এই সন্ত্রাস থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত। নতুবা নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারো অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী কিন্তু প্রতিরোধের ধরন বুঝিয়ে দিয়েছে।”

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর